আল্লাহর জ্যোতি
আল্লাহ্ তায়ালা আদম সৃষ্টির পূর্বে অনেক প্রানী সৃষ্টি করেছেন এবং সকল প্রাণীতেই তিনি বিদ্যমান ছিলেন। অথচ উক্ত প্রাণীসমূহকে আপন সুরতে সৃষ্টির কথা বলা হয়নি। উক্ত সৃষ্টিসমূহ তো পূর্বে সৃষ্টিতে বিদ্যমান ছিলো না তাদের সুরত না দেখেই তাদেরকে সৃষ্টি করা হয়েছিলো। তবে হযরত আদম (আঃ)-কে নিজ সুরতে সৃষ্টি করা হলো কি কারণে? আল্লাহ্ বলেনঃ অর্থ, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতেছি। (সুরাঃ বাক্বারা, আয়াতঃ ৩০) আল্লাহ্ পাক আদম তথা মানুষকে তাঁর প্রতিনিধি আখ্যায়িত করলেন কারণ সুরত ও প্রকৃতিগত দিক থেকে সমগোত্রিয় না হলে প্রতিনিধি হওয়া সম্ভব নয়। যেমন অন্য কোন প্রাণীর পক্ষে মানুষের প্রতিনিধি হওয়া সম্ভব নয়। আল্লাহর সুরত ও প্রকৃতির উপর হযরত আদম (আঃ)-কে অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে বিধায় একমাত্র মানুষকে তাঁর প্রতিনিধি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। উপরোক্ত বিশ্লেষণ মতে প্রমানিত হয় যে, আদম তথা মানুষের সুরতই আল্লাহর সুরত। হযরত মুসা (আঃ) আল্লাহ্ কে দেখতে চেয়েছিলেন। অনন্ত অসীম রূপে আল্লাহ্ কে দেখা যায় না। আল্লাহ্ হযরত মুসা (আঃ)-কে বলেছেন, তুমি আমাকে দেখতে পাবে না। কিন্তু অন্তর্চক্ষে বা দিব্যদৃষ্টিতে ...