দেখতে দেখতে দিন, মাস, বছর চলে যায়। ফিরে আসে নতুন বছর। নতুন অনুপ্রেরণায় কর্মমুখর হয়ে উঠে মানুষেরা। আধুনিক এই বিশ্বায়নের যুগে ধর্মীয় তথা এলমে তাসাউফ সংক্রান্ত যাবতীয় খুটিনাটি বিষয় সমূহ সহজ সাবলীল ও প্রাঞ্জল ভাষায় প্রকাশের চেষ্টা করবো বিরামহীনভাবে। যাতে করে একজন সাধারণ মানুষও সহজেই তার অজানা বিষয়গুলো বুঝে নিতে পারে।
কথার ফাকে একটা কথা আমাদের বোঝার স্বার্থে বলতেই হলোঃ একদিন এক লোক সারারাত ইবাদত বন্দেগী শেষ করে খুব ভোরে পুকুরে গোসল করতে যায় এদিকে অপর একজন লোক সারারাত খারাপ কাজ করে পুকুরের অপর পারে গোসল করতে আসে। এ পাড় থেকে আবেদ লোকটি পুকুরের অপর পাড়ের লোকটিকে দেখে ভাবছে লোকটি কত ভাল সারারাত ইবাদত করে এত ভোরে গোসল করতে এসেছে। আর অপর পাড়ের খারাপ লোকটি ভাবছে, না জানি লোকটি কত খারাপ কাজ করে এত ভোরে গোসল করতে এসেছে।
আসলে ক্ষুদ্র এই গল্পটির মাঝে আমাদের শিক্ষনীয় অনেক বিষয় রয়েছে। যার জন্য গল্পটা তুলে ধরা। যে খারাপ সে অন্যজনকে তার মতই মনে করে খারাপ মন্তব্যই করে। আপরদিকে যে ভাল সে জগতের সবাইকেই ভাল চোখে দেখে।
প্রকৃতপক্ষে আমাদের সকলের মাঝে কিছু বিষয়ে পরিবর্তন আনা আবশ্যক অহেতুক কারো সম্পর্কে কোন সমালোচনা দোষ-ত্রুটি নিয়ে হৈচৈ করে গ্রাম মাতিয়ে তোলা ঠিক নয়। যার যার কাজে ব্যস্ত থাকাই ভাল। কারো দোষ-ত্রুটি অন্বেষণে দায়িত্ব আমাদের কাউকেই দেয়া হয়নি।
হযরত রাসুল পাক (সাঃ)-এর সত্য তরিকা নক্শবন্দী মোজাদ্দেদীয়া তথা শান্তির ধর্ম ইসলাম প্রচার করে আসছেন। আমাদেরকে মনে রাখতে হবে আমরা শান্তির ছায়াতলেই আছি। শান্তির এমনি ছায়াতলে থেকে কোনভাবেই বিশৃঙ্খলা তথা বিভেদ সৃষ্টি করা যাবে না। আর যদি করি ই তাহলে একদিন আগে পরে মহান আল্লাহর নিকট এর জবাবদিহি করতে হবে।
মহান আল্লাহ্ আমাদের সকলকে ভুল-ত্রুটি, অন্যায়-অপরাধ হতে ফিরিয়ে তাঁর শান্তির ছায়াতলে স্থান দান করুন। আমীন!
Comments
Post a Comment