তবে পীর মোর্শেদের তাওয়াজ্জোহে্র ফলে ইজতেবার পথে (বাঞ্চিত ব্যক্তির পথে) আধ্যাত্মিক পথের পথিক সেখানে পৌছতে পারে এক লহমায়। আল্লামা রূমী তাই বলেছেনঃ
সায়েরে যাহেদ হর শব রোজ রাহ
সায়েরে আরেফ হরদমে তা তখতে শাহ্।
অর্থঃ সাধক ওই শাহী দরবারে পৌছতে পারে অতি কঠোর সাধনার মাধ্যমে। আর যারা আরেফ (আল্লাহর পরিচয় ধন্য) তারা সেখানে পৌছায় প্রতিটি প্রশ্বাসে। আল-কোরআন বলে, “তিনিই আদি, তিনিই অন্ত, তিনিই ব্যক্ত ও তিনিই গুপ্ত এবং তিনি সর্ব বিষয়ে সম্যক অবহিত।” (সুরাঃ হাদীদ, আয়াতঃ৩)
Comments
Post a Comment